1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

হিলিতে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

ভয়াল ২৫শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযোগ্য মর্যদায় আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ২৫শে মার্চের সেই কালরাত্রির বিভীষিকাময় ইতিহাস তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​স্মৃতিচারণ সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উক্ত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে ২৫শে মার্চের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *