1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১১ বাংলাদেশি ভারতে গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

১১ বাংলাদেশি ভারতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২৪ পিএম
শেয়ার করুন

অনুপ্রবেশের অভিযোগে ভারতের দুই রাজ্য থেকে ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের খবর থেকে এই তথ্য জানা যায়।

দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল মঙ্গলবারতামিলনাড়ু রাজ্যের তিরুপপুর জেলা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তরা করা হয়েছে। শহরের একটি বাসস্ট্যান্ড থেকে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স তাদের আটক করে। এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। আটককৃতদের মধ্যে ছয় জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা।

আটককৃতদের একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য হিন্দু। আটক ছয় জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন ধনবীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) ও শাভুমুন শেখ (৩৮)।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পালঘার জেলা থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগে তথ্য পেয়েছে মানবপাচার বিরোধী সেল গতকাল ২২ সেপ্টেম্বর অভিযান চালায়।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মণ্ডল (৫৬), মিরাজ সাহেব মণ্ডল (১৯), সাজাদ কাদির মণ্ডল (৪৫) ও সাহেব পঞ্চানন সরদার (৪৫)। তাদের কারও কাছে ভারতে থাকার বৈধ কাগজ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর