1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১২ তারিখের নির্বাচন নিয়ে কঠোর অবস্থান ইনকিলাব মঞ্চের - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

১২ তারিখের নির্বাচন নিয়ে কঠোর অবস্থান ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১২ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ পোস্টে বলেছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’

এর কিছুক্ষণ পরই লাইভে এসে আহত অবস্থায় কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় জুমা ও আম্মারও উপস্থিত ছিলেন।

লাইভে বলেন, জাতীয় নির্বাচন বানচালের চক্রান্তের অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে কিছু পুলিশ। এরা আমাদের হত্যা করতেই চেয়েছে। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে কারো মৃত্যু হলেও নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। তাই নির্বাচনের স্বার্থে সবাইকে আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি- সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের; হাদি হত্যর বিচারের বিষয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘকে চিঠি না দিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি।

প্রসঙ্গত, আজ বিকাল ৪টার দিকে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ইনকিলাব মঞ্চের।

এতে সংগঠনের সদস্য সচিব সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *