1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ ডলার - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৩:১১ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কমে গিয়েছিল ব্যাপকভাবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর এ আয়ের ধারা বাড়তে থাকে।

চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।

৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।

এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।

এই বিভাগের আরো খবর