1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৭ বছরের অরাজগতা ১৫ মাসে দূর করা সম্ভব না: নৌপরিবহন উপদেষ্টা - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

১৭ বছরের অরাজগতা ১৫ মাসে দূর করা সম্ভব না: নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:২০ পিএম
শেয়ার করুন

দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজগতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্রব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একটি সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়।’

আজ শনিবার দুপুরেনোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এ সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমার কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।’

পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেবেনে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর