1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৮:০৮ পিএম
শেয়ার করুন

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি আগস্টের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১-২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। আর চলতি বছরে একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর