1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫ ৪:০১ পিএম
শেয়ার করুন

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য নিয়ে আসার সময় ২ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে তুলে দেওয়া হয়।

গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক হলো ত্রিপুরার রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। এ সময় তাদের থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এ ছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক গতকাল মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গতকাল রাতে ২ ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি।

এই বিভাগের আরো খবর