1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৩ কেজি গাঁজাসহ হাতিয়ায় দুই মাদক কারবারি আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

৩ কেজি গাঁজাসহ হাতিয়ায় দুই মাদক কারবারি আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. কামাল উদ্দিন (৩৯), পিতা: অলি উল্ল্যাহ, গ্রাম: আজিমপুর ৮নং ওয়ার্ড, পোস্ট: আফাজিয়া বাজার, থানা: হাতিয়া এবং মো. জাহাঙ্গীর আলম (৪৩), পিতা: আলমগীর হোসেন, গ্রাম: ভুয়ার চর ৬নং ওয়ার্ড, পোস্ট: মাইনুদ্দিন বাজার, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী।

অভিযান শেষে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *