1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৩ দফা দাবিতে আমরন অনশনে ববি'র ছয় শিক্ষার্থী, ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি কোনো সাড়া - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

৩ দফা দাবিতে আমরন অনশনে ববি’র ছয় শিক্ষার্থী, ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি কোনো সাড়া

মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৭ পিএম
শেয়ার করুন

অবকাঠামোগত উন্নয়ন সহ তিন দফা দাবিতে গত চারই সেপ্টেম্বর রাত থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরন অনশনের ঘোষনা দিয়ে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থী। তবে অনশণের দীর্ঘ ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করলেও যাদের প্রতি দাবি সেই সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলে নি বলে অভিযোগ করেছেন অনশনরত শিক্ষার্থীরা।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল, রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিম আহমেদ রিয়ান ।

ইতোমধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

অনশনরত আর এক শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়ান বলেন, “আমাদের অনশনের ১৮ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এ সময়ে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু আশ্বাস দিলেও আমরা রাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ কোনো ফল পাইনি। আমরা চেয়েছিলাম মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করুক, কিন্তু তা করা হয়নি। যতক্ষণ না সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি হবে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব।”

এই বিভাগের আরো খবর