1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৪৫তম বিসিএস: নন-ক্যাডারে পদ পেলেন ৫৪৫ জন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

৪৫তম বিসিএস: নন-ক্যাডারে পদ পেলেন ৫৪৫ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ১০:১৩ পিএম
শেয়ার করুন

৪৫তম বিসিএস নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ অনুযায়ী তাদেরকে নিয়োগ মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ক্যাডার পদে ১ হাজার ৮০৭ জন উত্তীর্ণ হয়েছেন।

গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর আগে ১৯ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেওয়া হবে।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *