1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৫ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

৫ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৯:৩২ পিএম
শেয়ার করুন

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় বুধবার সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেন। পরে দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে এমন বার্তা দেয়া হলেও আন্দোলনকারীরা তা মানেননি। তারা আজই প্রজ্ঞাপন জারির দাবি জানান।

প্রসঙ্গত, সচিবালয়ে কর্মরতদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন নামেন নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে মিছিল নিয়ে তারা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। একপর্যায়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় তারা হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *