1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১০:১৭ এএম
শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ মে) এই আয়োজন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।
এসময় শিক্ষার্থীরা ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণ নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রেদওয়ান ভুইয়া। দ্বিতীয় স্থান উজ্জ্বল হোসেন সাগর। তৃতীয় রাইয়ান বিনতে হাবিব।
এ ব্যাপারে ক্লাবের সভাপতি ইসতিয়াক আহমদ অর্চি বলেন, আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই কতটা অসাধারণ। তাদের ইংরেজি বলার দক্ষতা, ভাষা শৈলী এবং আত্মবিশ্বাস আমি বা আমার মত অনেকেরই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমি চাই, আমাদের এই ক্লাব যেন সকলের সম্মিলিত প্রয়াসে আরো অনেক দূর এগিয়ে যায়। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য রইল অনেক শুভকামনা।
সাধারণ সম্পাদক রেহেনুমা নাফিয়া বলে, এই ক্লাবের সেক্রেটারি হিসেবে আমি চাই আমাদের প্রতিটি সেশন আরও ফলপ্রসূ এবং আরও অংশগ্রহণমূলক হোক। শুধু নিয়মিত সদস্য নয়, নতুনরাও যেন সাহস করে অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করা জরুরি ।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন হাজার মাইলের গন্তব্য এক পায়ের মাধ্যমেই শুরু হয়। এটি আমাদের ক্লাবের প্রথম প্রতিযোগিতা, এখানে সবাই সবার থেকে অনেক কিছু শিখেছে।  আমিও আমার ছাত্র ছাত্রী দের থেকে অনেক কিছু শিখেছি। যেভাবে তোমার বলেছো, বুঝেছ, বিশ্লেষণ করেছ, এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের সবারই প্রতিভা রয়েছে যার প্রতিফলন দরকার।এরকম ইভেন্ট হতে থাকা উচিৎ। আমি সবসময়ই বলি তুমি সবসময়ই তোমার চেয়ে শ্রেষ্ঠ। এটা মনে রেখ। তাই তোমাদের জন্য বলছি, এখনো অনেকটা পথ বাকি।
এই বিভাগের আরো খবর