1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের নেতৃত্বে সেঁজুতি-তটিনী - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক

রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের নেতৃত্বে সেঁজুতি-তটিনী

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫ ৩:৫৭ পিএম
শেয়ার করুন
দেশের প্রথম শিক্ষাবিষয়ক স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে শেখ সাদি, গবেষণা সম্পাদক হয়েছেন জেবা আনিকা চৌধুরি, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন ফারদিনা সরকার।
এছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস ইসলাম শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ফাহাদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।
উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।
এই বিভাগের আরো খবর