1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববিতে "ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস" নামক ব্যতিক্রমী উদ্যোগ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক

ববিতে “ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস” নামক ব্যতিক্রমী উদ্যোগ

মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫ ৫:১৫ পিএম
শেয়ার করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) “ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস” – নামক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থীদের এই সংগঠনটি।
শনিবার (২৪ মে) দিনব্যাপী আয়োজন  করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ১.০ শীর্ষক এই কর্মসূচি।  সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সচেতনতামূলক সভার সূচনালগ্নে ক্যাম্পেইনটির উদ্ভোদন করেন ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুব, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজি, এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উদ্ভোদনী সভার পর ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন টানানো হয়।ক্যাম্পাসের বিভিন্ন স্থানসহ  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রোড ডিভাইডারেও বৃক্ষরোপণ করেন বিইউইসিএস সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব বলেন, আসুন বদলাই নিজেকে, গড়ে তুলি সবুজ বিপ্লব—তাহলে বদলাবে বিশ্ব উষ্ণায়ন, বদলাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু সচেতনতা নয়, নিজের দায়িত্ববোধ থেকেই এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ক্যাম্পাস পরিষ্কার করার একটি বিশেষ উদ্দেশ্য হলো পরিবেশ উন্নয়ন। আমি যখন জাপানে ছিলাম দেখেছি,পলিথিনের ব্যবহার বেশি হলেও রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, কারণ তারা সচেতন। আমাদেরও সেইরকমভাবে সচেতন হয়ে উঠতে হবে। পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই বিভাগের আরো খবর