1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক

জাতীয় প্রাণীবিজ্ঞান সম্মেলনে রানার-আপ রাবি সোয়ান ইউনিট

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫ ৯:৩৫ এএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হলো ২৪তম জাতীয় প্রাণীবিজ্ঞান কনফারেন্স। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থাপন করা হয় শতাধিক গবেষণা পত্র ও পোস্টার।

এবারের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান) – রাবি ইউনিটের প্রতিনিধি দল গবেষণা উপস্থাপনায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

গবেষণা পত্রিকায় কাজ করেছেন সোয়ান রাবি ইউনিটের সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সামিত বিন রহমান, সদস্য তাকিয়া ইসলাম এবং প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন। মূল পর্বে গবেষণা পত্র এবং পোস্টার উপস্থাপন করেন সামিত বিন রহমান।

এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী দলসমূহকে পূর্বেই গবেষণা সারসংক্ষেপ জমা দিতে হয়। নির্বাচিত গবেষকরা সরাসরি অনুষ্ঠানে তাদের গবেষণা পত্র ও পোস্টার উপস্থাপন করেন। সুপরিকল্পিত উপস্থাপনা, গবেষণার মৌলিকতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গবেষণা দলের সদস্যদের মধ্যে মো. ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী; সামিত বিন রহমান ও তাকিয়া ইসলাম প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফাহিম মুনতাসির রাফিন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

এই সাফল্য অর্জনকারি দলকে অভিনন্দন জানিয়ে রাবি সোয়ান সভাপতি ইমরুল কায়েস বলেন,”বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় কনফারেন্সে সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার-সোয়ান,  রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একটি টিম রানার আপ হয়েছে। দলের সকলকে অভিনন্দন জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। কারণ, আমি মনে করি এটি শুধু সোয়ানের অর্জন না রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অর্জন। গবেষণার মতো সেক্টরগুলোতে রাবির শিক্ষার্থীরা এভাবে দেশের সেরা হয়ে উঠুক নানা প্রতিযোগিতায় সেটার প্রত্যাশা আমাদের সকলের।

তিনি আরও বলেন, সোয়ান, রাবি ইউনিট দীর্ঘদিন যাবত বন বিভাগের নির্দেশনায় ক্যাম্পাসে বন্যপ্রাণী উদ্ধার ও পরিবেশবাদী অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে গবেষণায় সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক, ভবিষ্যতে আরো ভালো কাজ হবে সেজন্য সকলের নিকট দোয়া চাই। “জাতীয় পর্যায়ে এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সোয়ান কেন্দ্রীয় সংসদ এবং রাবি ইউনিটের সকল স্বেচ্ছাসেবীর জন্য গর্বের বিষয়।

এই বিভাগের আরো খবর