1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরোজপুর থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পিরোজপুর থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১১:২৩ এএম
শেয়ার করুন

মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশালে বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস ও মিনিবাস ধর্মঘট চলছে। এতে জেলা থেকে ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে, জেলা বিএনপি দাবি করেছে বরিশালে তাদের বিভাগীয় গণসমাবেশ ঠেকাতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আগামীকাল শনিবার বরিশালে বিভাগীয় গণসমাবেশে সব বাধা বিপত্তিকে অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজারের বেশি লোক নিয়ে বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হতে চান। অন্যান্য স্থানের মতো পিরোজপুরের সকল নৌ ও সড়ক পথে চলাচলকারি পরিবহন গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে রাতেই ট্রলারে করে রওনা করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। গণসমাবেশকে কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি রতন কুমার চক্রবর্তী বলেন, সড়ক পথে নসিমন-করিমন বন্ধের দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *