1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজর কাড়ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন নামফলক - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজর কাড়ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন নামফলক

সাফিনা গাজী এমি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১১:২৬ এএম
শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সড়কের সংযোগস্থলে (জিরো পয়েন্ট) নবনির্মিত ওভার ব্রিজের দুই পাশে স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নামফলক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের এই নামফলক লাগানো হয়। নামফলকটিতে বাংলা ও ইংরেজি ভাষায় বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে। এর আগে উপাচার্য সৌমিত্র শেখরের আমলে ওভারব্রিজে বিশ্ববিদ্যালয়ের নামফলক লাগানো হলেও তা নিম্নমানের হওয়ায় কিছুদিনের মাঝে তা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে নতুন প্রশাসনের উদ্যোগে ভালো মানের নামফলক স্থাপন করা হয়।

নামফলকের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ হতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রথমবার আসা ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই নামফলক লাগানোর ফলে ঢাকা-ময়মনসিংহে যাতায়াতরত ব্যক্তিগণের এখন আর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের নাম এমনিতেই তাঁদের নজর কাড়বে। এর ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ে আগত সকলের জন্য সুবিধা হবে এবং অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে।

এই বিভাগের আরো খবর