1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুগলে চাকরির অফার পেলেন রুয়েট অ্যালামনাই হাসিনুর রহমান - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

গুগলে চাকরির অফার পেলেন রুয়েট অ্যালামনাই হাসিনুর রহমান

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫ ৪:৩৩ পিএম
শেয়ার করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের (১৫ সিরিজ) মেধাবী সাবেক শিক্ষার্থী হাসিনুর রহমান গুগল তাইওয়ানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির অফার পেয়েছেন।
গুগলের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জনের আগে তিনি ‘Kite Games Studio’ তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শক্ত ভিত এবং পেশাগত অভিজ্ঞতা তাকে এই নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছে।
শিক্ষার্থী হিসেবে রুয়েটিয়ান হাসিনুর রহমান প্রোগ্রামিং প্রতিযোগিতায় রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। তিনি ২০১৯ সালের আইসিপিসি ঢাকা রিজিওনালে ১০ম স্থান অর্জন করেন এবং ২০২০ সালের আইসিপিসি এশিয়া ওয়েস্ট কনটিনেন্ট ফাইনাল কনটেস্টে অনারেবল মেনশন লাভ করেন। এছাড়া তিনি নিয়মিতভাবে টফ এ প্রবলেম সেটার হিসেবেও কাজ করছেন।
হাসিনুর রহমানের এই অসাধারণ সাফল্য রুয়েটের প্রযুক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রুয়েট থেকে গুগলে পাড়ি দেওয়া, তার এই পথচলা ভবিষ্যতের প্রকৌশলী ও উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে- এমনটাই প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তার এই অসামান্য অর্জনকে সাধুবাদ জানিয়েছেন রুয়েট শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর