1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শিক্ষার্থীদের ৩ দফা দাবি - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শিক্ষার্থীদের ৩ দফা দাবি

সাফিনা গাজী এমি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫ ৪:৫৭ পিএম
শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৮ জুন) ভাস্কর্যটির সামনে তারা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন ও ৩ দফা দাবি জানান।

দাবিতে তারা বলেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করতে হবে ও অপচয়কারীদের শাস্তির আওতায় আনতে, মূল নকশা অনুসারে ভাস্কর্যটি সংস্কার করতে হবে ও ভাস্কর্য নির্মাণে প্রশাসনের অনিয়মের তদন্ত করতে হবে।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী  ফোকলোর বিভগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার  বলেন, ভাস্কর্যটি ভাঙার মধ্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। ভাস্কর্য ভেঙে ফেলা মানে শিল্প সংস্কৃতিকে আঘাত করা। আমরা এর প্রতিবাদ জানাই। এই ভাস্কর্য যদি পুননির্মাণ করে দেয়া না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি মনা শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। এই অঞ্জলি লহ মোর নজরুলের সৃষ্টিকর্মের সাথো জড়িত। এটি ভাঙা মানে নজরুলকে অবমাননা করা। এর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, যারা জনগনের টাকায় তৈরি এই রাষ্ট্রীয় সম্পদ ভেঙেছে ও নির্দেশ দিয়েছে তাদেরকে শাস্তির আওয়াতায় আনতে হবে ও জরিমানা আদায় করতে হবে। পশাপাশি এই ভাস্কর্যের আগের নকশা অনুযায়ী এটিকে সংস্কার করতে হবে।

আরেক শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, কিছু মানুষ ভাস্কর্যটিকে রাজনৈতিক পরিচয় দেবার চেষ্টা করছে। কিন্তু এর বিমূর্ত রূপ যদি দেখা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষা ও সমৃদ্ধির জায়গা যায়গায় অঞ্জলি দেয়া প্রকাশ পায়। কবি গানে যেই ভাস্কর্যের নামকরণ সেটির এমন পরিণতিতে আমরা ক্ষু্দ্ধ।

এই বিভাগের আরো খবর