1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

হাতিয়ায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

সাব্বির ইবনে ছিদ্দিক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১:০৯ পিএম
শেয়ার করুন

উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুষ্ঠিত হয়েছে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মঙ্গলবার (২৫ জুন) দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে কৃষিক্ষেত্রে বাস্তব সমস্যা, সম্ভাবনা এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কংগ্রেসটি অনুষ্ঠিত হয় হাতিয়া দ্বীপ কলেজ মিলনায়তনে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. ইমরান হোসেন, সিনিয়র সাংবাদিক ইখতিয়ার হোসেন তুহিন, হাতিয়া প্রেসক্লাব সভাপতি জি. এম. ইব্রাহিম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “কৃষকরা আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকা শক্তি। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে কৃষির টেকসই উন্নয়ন সম্ভব।

বক্তব্যরা বলেন পিএফএসভুক্ত কৃষকরা নন পিএফএস কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।বক্তারা কৃষি উদ্যাগতা, পুষ্টি, নিরাপদ ফসল উৎপাদন, প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের অভিযোজন বিষয়ে গুরুত্বদেন

কংগ্রেসে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ কৃষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি উপকরণের সংকট, জমির লবণাক্ততা, আধুনিক প্রযুক্তির অভাব, প্রশিক্ষণের ঘাটতি এবং বাজারজাতকরণে সমস্যাসহ নানা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। কৃষকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক সময় ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই কংগ্রেসের মূল লক্ষ্য কৃষকদের অভিজ্ঞতা, সমস্যা ও মতামত সরাসরি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া। দিনব্যাপী কর্মসূচিতে গ্রুপ আলোচনার মাধ্যমে কৃষকদের সুপারিশ লিপিবদ্ধ করা হয়, যা পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের কথা যদি গুরুত্ব দিয়ে শোনা হয়, তাহলে কৃষি উন্নয়ন আরও কার্যকর ও কৃষকবান্ধব হবে।”

এই বিভাগের আরো খবর