1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেড় বছর নিয়মিত ভিসি না থাকলেও উন্নয়ন থামেনি: রুয়েটের প্রশংসায় ইউজিসি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

দেড় বছর নিয়মিত ভিসি না থাকলেও উন্নয়ন থামেনি: রুয়েটের প্রশংসায় ইউজিসি

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ১২:৫২ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজের পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। এ সময় তিনি দেড় বছর ভিসি না থাকার সত্ত্বেও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

গতকাল ২৬ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর এইচ. এম. রাসেল, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক, যুগ্ম-পরিচালক এবং সহকারী পরিচালকদের সঙ্গে নিয়ে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য নির্মাণাধীন চারটি হল, শিক্ষকদের জন্য নির্মাণাধীন ডরমেটরি, বিশ্ববিদ্যালয় স্টাফদের জন্য নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার, সিভিল ও ইসিই ফ্যাকাল্টি ভবন এবং নির্মাণাধীন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ সরেজমিন পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের দেড় বছর ভিসি না থাকা সত্ত্বেও অবকাঠামো গত নির্মাণাধীন কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “দের বছর নিয়মিত ভিসি না থাকার পরও কাজের অগ্রগতি অনুযায়ী, হলগুলো সম্পূর্ণ হলে রুয়েটকেই প্রথমে অভিনন্দন জানাতে হবে”

রুয়েটে বর্তমানে অনেকগুলো ভবন নির্মাণাধীন রয়েছে। এরমধ্যে ছাত্রছাত্রীদের জন্য নির্মাণাধীন চারটি হল, স্টাফ কোয়ার্টার ও টিচার্স ডরমেটরির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী অক্টোবর মাস হল গুলো চালু করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এ প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, “বর্তমান প্রশাসনের দায়িত্বপ্রাপ্তির পরে উপাচার্য মহোদয়ের নির্দেশনায় নিয়মিত তদারকির ফলে আমাদের পূর্বঘোষিত ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে আমরা আশাবাদী।আশা করছি,আগামী অক্টোবরের মধ্যে মেয়েদের দুটি হল এবং ডিসেম্বরের মধ্যে ছেলেদের হল দুটি আমরা চালু করতে পারবো।এছাড়াও শতভাগ আবাসিকতার লক্ষ্যে দুটি নতুন আবাসিক হলসহ বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছি যা প্রক্রিয়াধীন।”

উল্লেখ্য একই দিনে ইউজিসি সদস্য এবং তানজিম উদ্দিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প গুলো পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে রুয়েটের নির্মাণাধীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর