1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন

হাসান আলী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:০৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় লেবু, আম, নারিকেল তাল, নিম, বেল, জাম ও কাঁঠাল এর চারা ও মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজ বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ আরও অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম জানান, হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচি আওতায় উপজেলার ৫০ জন কৃষককে ৫টি জনপ্রতি আমের চারা, ৫০ জন কৃষকে লেবু গাছের চারা সাথে ১০ কেজি জৈব সার, ২০ জন কৃষককে ১০ গ্রাম মরিচ বীজ সাথে ডিএপ ৫ কেজি ও এমওপি ৫ কেজি বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে তাল গাছের চারা ও ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর