1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরেন্দ্র জাদুঘর-ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বরেন্দ্র জাদুঘর-ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১:২১ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা ও সংরক্ষণে দক্ষতা উন্নয়নকে লক্ষ্য রেখে শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ পর্যায়ের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল নথিভুক্তিকরণ ও লোক ঐতিহ্যের প্রাথমিক সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। অধিকাংশ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হলেও, হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় বাংলাদেশ সফর করবেন।

এই ধাপে প্রশিক্ষণের আওতায় থাকছে— দর্শনার্থী ও কমিউনিটি সম্পৃক্তকরণ, সংগ্রহ সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত ঐতিহ্য ও গল্পবলা, নীতিশাস্ত্র ও মেধাস্বত্ব, এবং ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা।

প্রশিক্ষণ পরিচালনায় যুক্ত রয়েছেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন অ্যান্ড্রু কনিংহাম, ড. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ড. ক্রিস্টোফার ডেভিস এবং ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। প্রধান বক্তা ছিলেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান এবং সভাপতিত্ব করেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচারাল প্রোটেকশন ফান্ডের প্রতিনিধি মি. ড্যানিয়েল হেড, প্রশিক্ষক প্রফেসর কনিংহাম ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মি. ডেভিড নক্স।

প্রকল্পের সমন্বয়ে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসলাম রেজা। এছাড়া রাবি থেকে চারজন শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে নিযুক্ত হয়েছেন, যারা গবেষণা ও তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করবেন।

এই বিভাগের আরো খবর