1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবিতে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স, মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব

জবিতে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স, মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৪৬ এএম
শেয়ার করুন

শিশু সুরক্ষা সচেতনতা সপ্তাহ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পথশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বাংলাদেশে পথশিশুদের সংখ্যা অত্যন্ত বিশাল। এদের অধিকারের সুরক্ষা, প্রতিভা ও দক্ষতা বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেন এ দেশে প্রতিটি শিশু সমানভাবে বেড়ে উঠার সুযোগ পায়। সামাজিক ও পারিবারিক কাঠামোর নানা সংকট থেকে উদ্ভূত সহিংসতা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অগ্রণী ভূমিকা রাখা প্রয়োজন।

সেমিনারে কী-নোট বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হাসান রেজা এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ও মেন্টাল হেলথ ক্লিনিসিয়ান ড. শরীফ হায়দার। তাঁরা সহিংসতার শিকার পথশিশুদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও এর উত্তরণে করণীয় বিষয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেমিনার উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মহসিন রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রাজিনা সুলতানা, ড. বুশরা জামান সহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী। সেমিনারে বিভাগের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পথশিশুদের পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও সহিংসতা প্রতিরোধে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরো খবর