1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের স্মারকলিপি - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

জবি নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের স্মারকলিপি

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:১৮ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্টার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে দায়ী করা হয়। এতে বিশেষভাবে শহীদ সাজিদ ভবনে সংঘটিত ঘটনার একতরফা ও তদন্তহীন বিচার প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানানো হয়।স্মারকলিপিতে দাবি করা হয়, একদফা দাবিতে পরিচালিত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে যারা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে এবং কোনো ফৌজদারি অপরাধে জড়িত নয়- তাদের যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও দমননীতির বিরুদ্ধে এ স্মারকলিপিকে ‘বিচার দাবির আনুষ্ঠানিক প্রতিবাদ’ হিসেবে উল্লেখ করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আমরা শুধুমাত্র তাদের বিচার চাই যারা বিরোধী মতের শিক্ষার্থীদের নির্যাতন করেছে। তবে কেউ যদি নিরপরাধ হয়, তাকে যেন কোনোভাবেই হয়রানি করা না হয়- সেই বিবেচনায় আমরা জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া নিরপরাধ শিক্ষার্থীদের দায়মুক্তির দাবি জানিয়েছি।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রলীগের প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। আমরা চাই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার হোক।”

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক , যুগ্ম আহ্বায়ক সুমন সরদার,জাফর আহমেদ,মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর