1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ২:৪০ পিএম
শেয়ার করুন

এক মাদক ব্যবসায়ীকে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে চাঁদপুর পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ০৩.৩০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি সাকিনে বেড়ীবাঁধ হইতে আসামীর বাড়ী প্রবেশ পাকা ব্রীজ এর উপর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ১০০(একশত) পিস নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম রাসেল ঢালী (৩৯), পিতা-মৃত সোবহান ঢালী, মাতা-খুকি বেগম, সাং-মোল্লাকান্দি (ঢালী বাড়ী), ০৩নং ওয়ার্ড, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে বিভিন্ন এলাকায় হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপিস্থ মোল্লাকান্দি সাকিনে বেড়ীবাঁধ হইতে আসামীর বাড়ী প্রবেশ পাকা ব্রীজ এর উপর পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেস্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং তাহার পরিহিত লুঙ্গির সামনে কোচ হইতে বাহির করিয়া দেওয়ামতে একটি সাদা পলিব্যাগের ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো বিশেষ ভাবে রক্ষিত পরিমান ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ০.১ গ্রাম করিয়া (০.১X১০০)=১০ গ্রাম, প্রতিটির মূল্য ৩০০ টাকা করিয়া (৩০০X১০০)=৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত রাসেল ঢালী এর বিরেুদ্ধে চাঁদপুর মতলব উত্তর থানার মামলা নম্বার ২৩ তারিখ ২১/০৮/২০২৩খ্রিঃ ধারাঃ- ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১০(ক) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জনাব মোঃ আবুল কালাম চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল,অতিরিক্ত দায়িত্বে মতলব সার্কেল, চাঁদপুর এর দিক নির্দেশনায়, মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর পরামর্শে এসআই (নিঃ)/মোঃ রমিজ উদ্দিন ও এএসআই(নিঃ) ওয়াসীম মিয়া, এএসআই(নিঃ)/ আহাদ উল্যাহ ও সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের আরো খবর