1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিধিলি’র কবলে বিকল হয়ে যাওয়া ট্রলারসহ ১৮ মাঝি উদ্ধার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

মিধিলি’র কবলে বিকল হয়ে যাওয়া ট্রলারসহ ১৮ মাঝি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:৪৪ এএম
শেয়ার করুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে বিকল হয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন মাঝিকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহর থেকে ২১ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে নুনিয়া ছড়া কোস্টগার্ড বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কক্সবাজার স্টেশন কমান্ডার লে. মো. সালমান।

তিনি জানান, গত ১৪ নভেম্বর ‘এফ বি মায়ের দোয়া’ নামে একটি ফিশিং ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ক্যাপ্টেন মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে উদ্ধারকারী জাহাজ মনসুর আলী গতকাল শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দুরে গভীর সাগর থেকে ফিশিং ট্রলার ও ১৮ মাঝিকে উদ্ধার করা হয়। বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর