1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ডাকাতের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ডাকাতের মৃত্যু

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৭:২৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক এক ডাকাতের পায়ের রগকেটে দেয়ার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। পায়ের রগকেটে দেয়া গুরুতর আহত ওই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় ১১ অক্টোবর শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।ঘটনাটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে।

১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ওই গ্রামের ভাঙারি ব্যাবসায়ী আল-আমীন হোসেনের বাড়িতে কয়েকজনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ভাংগারী ব্যবসায়ী গৃহকর্তা আলা-আমীন হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ডাকাতদের প্রবেশের বিষয়টি বুঝতে পেরে আসাদুল ইসলাম বিয়া (৪৫) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও তার অপর সহযোগী ডাকাত সদস্যর পালিয়ে যায়।এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনায় ভাঙারি ব্যবসায়ী পরিবারের ৩ জন আহত হয়েছে।আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই বাড়ির লোকজন আটকৃত আসাদুলের হাত-পা বেঁধে তার পায়ের রগকেটে দেয়াসহ তাকে বেধরক মারপিট করে বলে স্থানীয়রা জানান। এ খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ রাতেই ঘটনা স্থল থেকে গুরুতর আহত আসাদুল ইসলাম বিয়াকে উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।আসাদুল (বিয়া) উপজেলার কোলা ইউনিয়নের পালসা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।তবে স্থানীয়দের মধ্যে ওই ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রিয়ের গুঞ্জন রয়েছে।

থানার এসআই মনিরুল ইসলাম জানান, নিহত আসাদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৪ টি মামলা রয়েছে। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি আনিছুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর