1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ১০:৩৯ এএম
শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটির সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, রাঙামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাঙামাটি সদরের জন্য ৬ প্লাটুন সেনাবাহিনী ও প্রতিটি উপজেলার জন্য ২ প্লাটুন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলরত থাকবে পুলিশ, বিজিবি ও র‌্যাব -৭ এর সদস্যরা।

সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, রাঙামাটি ১০টি উপজেলা মিলে একটি মাত্র জাতীয় সংসদীয় আসন- ২৯৯। তাই উপজেলার ভোট কেন্দ্রগুলোকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার রাঙামাটি জেলায় ভোটগ্রহণ কার্যক্রম চলবে ২১৩টি কেন্দ্রে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ১২৪টি। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৮টি কেন্দ্রে হেলিকপ্টারে মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। সেনাবাহিনীর সহায়তায় স্ব-স্ব উপজেলা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত প্রার্থীদের আচরণ বিধি লঙঘনের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও ২টি পৌরসভার নতুন আর পুরনো ভোটার মিলে এবার ভোটার সংখ্য প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। আর পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৯৪৪ জন। সুষ্ঠু ভোট কার্যক্রম পরিচালনার জন্য শহর জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি টহলরত থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। এছাড়া শেষ মুহূর্তে নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছে রাঙামাটি ২৯৯ নং আসনের আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) দীপংকর তালুকদার। মাঠে নেই অন্য দুই স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দেয় ও মিজানুর রহমান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *