1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘মানবতাবিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না’ এলডিপি মহাসচিব - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

‘মানবতাবিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না’ এলডিপি মহাসচিব

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৭:৫৮ পিএম
শেয়ার করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতাবিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না। তিনি বলেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করল মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, এ দেশে আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতাবিরোধী অপরাধ করেননি। সুতরাং, যারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবনযাপন করেছেন, আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত হোন।
এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের এলডিপিতে যোগ দেওয়ার পরামর্শ দেন।
বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। এ সময়
উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপি সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সহসভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামুল হক।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *