1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:২৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বসিত সমর্থন পেলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। বুধবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম প্রাঙ্গণে নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে হাত তুলে সমর্থন জানান তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস বক্তব্য শেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালে উপস্থিত শতাধিক নারী-পুরুষ দুই হাত তুলে সমর্থন প্রদর্শন করেন।

এতে মুহূর্তে উৎসবস্থল করতালিতে মুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন—
সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরোহিত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আইয়ুব চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের আহ্বানে তিনি সেবাশ্রমে আয়োজিত নবান্ন উৎসবে যোগ দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এতে প্রায় সহস্রাধিক ভক্ত, নারী-পুরুষ অংশ নেন।

সনাতন সম্প্রদায়ের উদ্দেশে মাহবুবের রহমান শামীম বলেন,
“৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব ছিল।

আমরা মনে করি, তা করতে পেরেছি। ভবিষ্যতে হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে সহনশীল পরিবেশ গড়ে তুলতে যা প্রয়োজন, আমরা তা করব।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *