1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৩০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে বলে জানিয়েছে পুলিশের। শনিবার (২২ শে নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটা ৪- ৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা উদ্ধার করেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *