1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৮:১৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) রাতে শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরতলীর ধর্মপুর এলাকায় ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮), রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮), এবং বলরামপুর এলাকার মোঃ মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫)।


এর আগে শনিবার দুপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি গ্রেফতার করতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাঙচুর চালায় মাদক কারবারিরা।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *