1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জের ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গোল নিয়ে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের আশা সরাইলের ঘটনায় মামলা হলে নিজেকে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি করার চ্যালেঞ্জ জানালেন রুমিন ফারহানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী পল্লবীতে চেকপোস্টে দুই সন্দেহভাজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৩, উদ্ধার ইয়াবা হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস!

মুন্সীগঞ্জের ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:১৩ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ সময় দলটির নেতারা বলেন, এবারের মনোনয়ন বাছাইয়ে “নতুন ধারা ও যোগ্য নেতৃত্ব” প্রাধান্য পেয়েছে।

ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জের দুটি আসনেও মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। অন্যদিকে মুন্সীগঞ্জ–২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান দলীয় সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। সময় বাড়িয়ে তা ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে। যা এনসিপির ইতিহাসে অন্যতম বেশি বলে উল্লেখ করেন নেতারা। তাদের ভাষায়, “মনোনয়নপ্রত্যাশীদের এই সাড়া দলটির প্রতি জনআস্থার নতুন বার্তা বহন করে।”

এই বিভাগের আরো খবর