1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩২ পিএম
শেয়ার করুন

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসায়িক দোকান। এতে করে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রেপাতে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে সফিক স্টোর, হোসেন স্টোর ও শিমুল স্টুডিওসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বৃহস্পতিবার গভীররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কমলনগর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময় মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ চলছে।

এই বিভাগের আরো খবর