
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা কনে থাকে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার( ২৩ জানুয়ারি) সাড়ে ৫ টায় এবং সাড়ে ৮ টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ গোলাবাড়ী এবং কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি নামকস্হানে এবং একশত গজ অভ্যন্তরে থ্রীস্টার তেলের পাশে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৬১লক্ষ ১৬ হাজার টাকা মুল্যের ১টি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, রেডবুল, আমুল বাটার এবং বাসমতি চাউল আটক করে।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
Leave a Reply