1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে ও উপজেলা কর্মচারীদের কর্মবিরতি - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

হিলিতে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে ও উপজেলা কর্মচারীদের কর্মবিরতি

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩১ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে একাট্টা হয়েছেন হিলি রেলওয়ে ও হাকিমপুর উপজেলা পরিষদের কর্মচারীরা, আজ হিলি রেলওয়ে স্টেশন ও উপজেলা চত্বরে যৌথভাবে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা, এসময় আন্দোলনরত কর্মচারীরা দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এক কর্মসূচিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী হিলি শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, বর্তমান বাজারে সাধারণ বেতনে সংসার চালানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
​একই সুরে সংহতি প্রকাশ করে হাকিমপুর উপজেলা পরিষদ কর্মচারী শাখার নেতৃবৃন্দ জানান, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এখন সময়ের দাবি, অবিলম্বে নবম পে-স্কেল কার্যকর করা জরুরি।

আন্দোলনরত কর্মচারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বর্তমান সরকার দ্রুত তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে নতুন পে-স্কেল ঘোষণা করবে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *