
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) আনুমানিক দেড়টায় জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে সীমান্তের ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠ নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। যার মূল্য ১ কোটি ২৩ লক্ষ ৭০ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি’র) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
Leave a Reply