1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষ মাহাবুবুল আলমের - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষ মাহাবুবুল আলমের

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০০ পিএম
শেয়ার করুন

নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে পরিবর্তনের বার্তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ) বিকেলে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন, “নওগাঁ-১ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে অধিকার প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতেই আমাদের এই ঐক্য। আমরা দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত একটি আধুনিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে।”
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সাপাহারের মাটি ও মানুষের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায় ও সততার পক্ষে এবং অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জোটের শরিক দল এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা আমির আফজাল হোসেন এবং পোরশা উপজেলা আমির সাগর আলী।
সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্য জোটের সংহতি অটুট রাখার পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সতর্ক ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *