1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ১১:০৩ এএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলায় এক দিনের রিমান্ড শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘অপর আসামি আম্মান সিদ্দিকের দুই দিনের রিমান্ড কাল শেষ হবে।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবেন বিশ্বাস বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম বেশকিছু তথ্য দিয়েছেন। প্রাপ্ত তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে পুলিশ আরও রিমান্ডের আবেদন করতে পারে।’

এর আগে গতকাল সোমবার কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ আদালতে দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চায়। তখন কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান দুই দিনের রিমান্ডে রয়েছেন। তাকে আগামীকাল বুধবার আদালতে তোলা হবে। সাত দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এই বিভাগের আরো খবর