1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক ১ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০১ পিএম
শেয়ার করুন

বোয়ালখালী উপজেলা এলাকা থেকে অস্ত্রসহ মো. সাইফুল আলম (৫৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সেনাবাহিনী। সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে বলে জানা যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আটক সাইফুলকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *