1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৭০৬ কেন্দ্রে সরঞ্জাম, কুড়িগ্রামে সর্বোচ্চ সতর্কতা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

৭০৬ কেন্দ্রে সরঞ্জাম, কুড়িগ্রামে সর্বোচ্চ সতর্কতা

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৫ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুড়িগ্রামে ৭০৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সব সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে জেলার চারটি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৯টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনসার সদস্যদের নিরাপত্তায় গাড়িবহরে করে এসব সামগ্রী কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতিতে পুরো জেলায় বইছে টানটান সতর্কতা।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৩ জন আনসার সদস্য এবং অস্ত্রধারী ২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র আনা হয়েছে সিসিটিভি নজরদারির আওতায়।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এখন কুড়িগ্রাম জুড়ে শুধু অপেক্ষা ভোটের।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *