1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৭:২৬ পিএম
শেয়ার করুন

নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তাঁর পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়োজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের ভাড়া বাসায় প্রমিকে হত্যা করে। তরুন এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু এক সপ্তাহ অতিবাহীত হলেও মামলার আসামীদেরকে এ পর্যন্ত পুলিশ গ্রেফতার পারেনি। অবিলম্বে ঘাতক স্বামী আনাস, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেয়া প্রমির বোন সাজেদা আক্তার অভিযোগ করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই রাজিব কোনভাবেই আমাদেরকে সহযোগিতা করছে না। বরং আসামীদেরকে পালিয়ে যেতে ও দেশ ত্যাগে সহযোগিতা করছে।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সাংবাদিক বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগরের একটি ভাড়া বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের ঝাটিয়ারখিল এলাকায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস, তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী, মা মারজান বেগম ও বোন নাসরিন আক্তারকে আসামি করে চট্টগ্রামের বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *