1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আধুনিকায়নের ছোঁয়া - আজকের কাগজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আধুনিকায়নের ছোঁয়া

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০৩ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনের পরিবেশকে আরও নান্দনিক ও সুশৃঙ্খল করতে আধুনিকায়ন করা হচ্ছে টিএসসি এলাকা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে সেখানে পরিকল্পিতভাবে নতুন দোকান নির্মাণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব দোকান থেকে প্রাপ্ত মাসিক ভাড়া অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের মূল ফটকের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এর বিপরীত পাশে অবস্থিত টিএসসি এলাকায় পরিকল্পিতভাবে নতুন করে দোকান নির্মাণ করা হবে। বর্তমান ব্যবসায়ীদের প্রতিও সহানুভূতিশীল রয়েছে প্রশাসন। তাদের তালিকা হালনাগাদ করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পুনরায় দোকান বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১২টার মধ্যে সব দোকানপাট ও সরঞ্জাম নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থান খালি না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মূল ফটকের সামনে ঘিঞ্জি পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টিএসসি এলাকায় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়াই লক্ষ্য। জায়গা নিয়ে ব্যাংকের সঙ্গে থাকা জটিলতাও নিয়ে কথা হবে।

তিনি আরও বলেন, জায়গাটি পুরোপুরি সৌন্দর্যমণ্ডিত করার পরই নতুন দোকান বরাদ্দ দেওয়া হবে। দোকানগুলোর ভাড়া থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে, যাতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *