1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ

হেলাল উদ্দিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন—শীলখালী গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (প্রকাশ হালানি)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহগুলোর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ ও মানব পাচার সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “পাহাড়ি ওই এলাকা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। মরদেহগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।”

এদিকে নিহত রবি আলমের বাবা রুহুল আমিন জানান, “রাতে মুজিব উল্লাহ আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সকালে পাহাড়ে তার মরদেহ পড়ে থাকার খবর পাই।”

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী হওয়ায় টেকনাফের কিছু পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারসহ নানা অপরাধী চক্র সক্রিয় রয়েছে। ফলে এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহত্তর অপরাধ নেটওয়ার্কের অংশ হতে পারে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *