1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৩১ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে
এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান শুক্রবার (২৪ এপ্রিল) মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর প্রতিনিধি মোঃ জহিরুল হাসান মিন্টু ও আজকের জনবানী পত্রিকার মতলব প্রতিনিধি মোঃ জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম ও দৈনিক একাত্তর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি মোঃ লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে এস টিভি ৫২লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কেউ প্রার্থী না হওয়ায় সেগুলো শূন্য রয়েছে। এসব পদ পরবর্তীতে কার্যকরী কমিটি পূরণ করবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *