1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে। সেই উপলক্ষে উপজেলা কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসনাত রবিন এর সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
আরও উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম ভেটেরিনারি সার্জন ডাঃ মুনতাসীর মামুন, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নিরন্জন চন্দ্র, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, প্রধান শিক্ষক, আতিয়ার রহমান, মাজহারুল ইসলাম মানিক, মেডিকেল অফিসার ডাঃ হুমায়ূন কবির, ইফতেখার জামান, ডাঃ নিয়ামুল কবির নাঈম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মী শাহীন সহ অনেকে।

এসময় মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির ও ডাঃ নিয়মুল কবির নাঈম, হাম- রুবেলা সম্পর্কে বিস্তারিত জানান এবং বর্তমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলমান সম্পর্কে অবহিত করেন। এ সম্পর্কে গুজবে কান না দেওয়া এবং ৬ মাস বয়স থেকে ৫ বছরের শিশুদের হাম রুবেলার টিকা পূর্বের নির্ধারিত টিকা দান কেন্দ্র থেকে শিশুদের টিকা সাধারণ মানুষকে উৎসাহ যোগানোর আহবান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে শুরু হওয়া রুবেলা টিকা দান কর্মসূচি ১০ মে পর্যন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল পর্যন্ত আমাদের টার্গেট ছিলো ৩৯৫৭ জন শিশুকে টিকা দানের আওতায় আনা। বিপরীতে আমরা ৩৯৪৭ জন শিশুকে হাম রুবেলার টিকা দানের আওতায় আনতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৭টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১০ মে এরমধ্যে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫শ ৭০ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসতে পারবো বলে আশাবাদী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *