1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২ - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২বছরের জন্য বহিষ্কার পাঁচ রুয়েট শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২ ক্যান্সারে মৃত্যু-জীবনের দ্বারপ্রান্তে ফাহিম সারজিসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকের ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী ফজলুরকে জামায়াত আমির উনি গুরুতর অপরাধ করেছেন ‘পতনের মুখে’ পড়ে হরমুজ খুলতে চায় ইরান : ট্রাম্প পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২

হাসান আলী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:৪২ পিএম
শেয়ার করুন

জয়পুরহাটে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩২৭ কেজি ওজনের একটি বিশাল বেলে পাথরের খণ্ড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ সময় প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালানের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

এর আগে গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পাঁচুরচক ফকিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক ফকিরপাড়া এলাকার মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ হিটলু বাবু (৪১) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি থানার গণকপাড়া গ্রামের বর্তমানে জয়পুরহাটের দেওয়ানপাড়া নিবাসী) মৃত আজিজার রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫৯)।

​র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, জয়পুরহাট সদর এলাকায় মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে আসামি হিটলু বাবুর বাড়িতে ঝটিকা অভিযান চালায় র‍্যাব।

এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ৩২৭ কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ড উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ​র‍্যাব ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত পাথর ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় চোরাকারবারীদের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *