1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নোচনাহার বাজারে স্টেশনারি ও কাপড়ের দোকান আগুনে পুড়ে ভূষ্মিভত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

নোচনাহার বাজারে স্টেশনারি ও কাপড়ের দোকান আগুনে পুড়ে ভূষ্মিভত

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ১২:১৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারি সহ তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারী এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে ভূষ্মিভূত।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়। এসময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতীক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় তারা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান। তবে তিনি চলতি তাপদাহে সকলকে সাবধানে চলাচল ও বিদ্যুৎ এবং চুলায় আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন।

এই বিভাগের আরো খবর