1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিল্লায় প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক - আজকের কাগজ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিল্লায় প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কে পুলিশে সোপর্দ নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু চট্টগ্রামে শিশু ইরা হত্যাকারী বাবু শেখের মৃত্যুদণ্ড সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার

মিল্লায় প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:১১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মৃত আ.আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মো. মিলন গাজী (৩৮)।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমরা টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালাই। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর